এই সার দিলেই 'সোনা' ফলবে জমিতে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ফার্ম ঘুরিয়ে দেবে চাষিদের ভাগ্যের খেলা
News18 বাংলা | ১৮ জুন ২০২৬
মন্দিরবাজারে চলছে কেঁচো সার তৈরির বিশাল কাজ। মন্দিরবাজারের রামবাটি গোপালনগরে সেজন্য একটি ফার্ম করা হয়েছে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করেন। সেখানে সাফল্য পাওয়ার পর ব্লক জুড়ে মাটির উর্বরতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হচ্ছে। সেজন্য মন্দিরবাজারের একাধিক জায়গায় মাটির উর্বরতা নিয়ে কাজ করছে কৃষি দফতর।
স্থানীয় মানুষজনকে চলছে বোঝানোর কাজ। যা মানুষজনকে এই কাজ সম্পর্কে উৎসাহিত করছে। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক কর্তৃক পরিচালিত এটি একটি দেশব্যাপী সচেতনতা অভিযানের অংশ এটি। কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করতে এবং মাটির স্বাস্থ্য রক্ষায় এই কর্মসূচিটি চলছে। এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল জৈব সারের সুষম ব্যবহার। জমিতে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষা করা।
পরিবেশবান্ধব ও প্রাকৃতিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে এলাকার সাধারণ কৃষকদের। যা ফলে একইসঙ্গে চাষের খরচ কম হবে। টেকসই প্রযুক্তির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর প্রয়াস চলছে। দেখা হচ্ছে মৃত্তিকা পরীক্ষা-ভিত্তিক পুষ্টি ব্যবস্থাপনা করা রয়েছে কিনা। কৃষকদের তাদের মাটি পরীক্ষা করতে এবং শুধুমাত্র সেই নির্দিষ্ট পুষ্টি উপাদানগুলি প্রয়োগ করতে প্রশিক্ষণ দেওয়া হবে।