• Ayushman Bharat: আয়ুষ্মান ভারতে পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা আবেদন? ৭০ পেরোলে কী নিয়ম?
    এই সময় | ১৮ জুন ২০২৬
  • রাজ্য জুড়ে জনকল্যাণ শিবিরের মাধ্যমে 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা' (AB PM-JAY)-এর আওতায় নাম নথিভুক্তের প্রক্রিয়া শুরু হয়েছে। মানুষের প্রশ্ন, পরিবারের প্রত্যেক সদস্যকে কি আলাদা করে আবেদন করতে হবে? পরিবারের কোনও সদস্যের বয়স ৭০ বছর বা তার বেশি হলেই বা কী করতে হবে? তারই উত্তর খুঁজল এই সময় অনলাইন।

    সরকারি নির্দেশিকা অনুযায়ী, সব ক্ষেত্রে নতুন আবেদনের প্রয়োজন নেই। যাঁরা ইতিমধ্যেই জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর আওতায় Antyodaya Anna Yojana , State Priority Household বা Priority House Holds শ্রেণিভুক্ত, তাঁদের নতুন করে আবেদন জমা দিতে হবে না। সংশ্লিষ্ট কর্মীরা বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন।

    এছাড়া আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং তাঁদের পরিবারও ইতিমধ্যেই প্রকল্পের আওতায় বিবেচিত। তাঁদেরও নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

    অন্যদিকে, ৭০ বছর বা তার বেশি বয়সি প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্য সুরক্ষার সুবিধা। এই বয়সের সকল নাগরিক নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রকল্পের আওতায় আসতে পারেন। তবে তাঁদের জন্য আলাদা আবেদনপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে একটি পরিবারে যদি বাবার বয়স ৭০ প্লাস হয়, মায়ের বয়স ৬৩ প্লাস হয় এবং ছেলেমেয়ে থাকে সকলেই আলাদা করে আবেদন করতে হবে।

    নতুন নাম নথিভুক্ত করতে জনকল্যাণ শিবিরে গেলে প্রথমে আধার নম্বর যাচাই করা হবে। দেখা হবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম অগ্রাধিকারভুক্ত তালিকায় রয়েছে কি না। আগে নাম থাকলে নতুন আবেদন লাগবে না। নাম না থাকলে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করতে হবে।

    আবেদনের সময় রেশন কার্ড, আধার কার্ড, পরিবারের সদস্যদের ভোটার কার্ড (EPIC) এবং স্বাস্থ্যসাথী কার্ড (যদি থাকে) সঙ্গে রাখতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

    কী কী সুবিধা পাওয়া যাবে?

    যোগ্য উপভোক্তারা পেতে পারেন:

    • পরিবার পিছু বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা কভারেজ

    • ক্যাশলেস ও পেপারলেস চিকিৎসা পরিষেবা

    • হাসপাতালে ভর্তি চিকিৎসা (Secondary & Tertiary Care)

    • নির্দিষ্ট অস্ত্রোপচার, ICU, ওষুধ ও ডায়াগনস্টিক পরিষেবা

    • ভর্তির আগে ও ছাড়া হাওয়ার পরে নির্দিষ্ট চিকিৎসার সুবিধা

    • ভারতের অনুমোদিত হাসপাতালগুলিতে চিকিৎসার সুবিধা

    • Pre-existing রোগের চিকিৎসা কভারেজ

    প্রয়োজনীয় নথিপত্র

    আবেদনের সময় নিম্নলিখিত নথিপত্র সঙ্গে আনতে হবে:

    • রেশন কার্ড

    • আধার কার্ড

    • পরিবারের সদস্যদের EPIC কার্ড

    • স্বাস্থ্যসাথী কার্ড (যদি থাকে)

    নির্দিষ্ট application form এ সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত জরুরি। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।

    শিবির শেষে আবেদন করা যাবে?

    জেলা প্রশাসনের কর্তাদের দাবি, আগামী দিনে বিডিও অফিস, পুরসভায় আবেদন করার ব্যবস্থা থাকবে বলে তাঁরা আশাবাদী।

    পরিবারের একজনের বয়স ৭০-এর বেশি হলে কী করতে হবে?

    ৭০ বছর বা তার বেশি বয়সি প্রত্যেক ব্যক্তিকে আলাদা ফর্মের মাধ্যমে নথিভুক্ত হতে হবে। পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রেও যোগ্যতা অনুযায়ী পৃথক আবেদন প্রয়োজন হতে পারে।

    কারা নতুন আবেদন ছাড়াই সুবিধা পাবেন?

    NFSA-এর অন্তর্ভুক্ত পরিবার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং তাঁদের পরিবার নতুন আবেদন ছাড়াই প্রকল্পের আওতায় থাকতে পারেন।

    আবেদন করতে কী কী নথি লাগবে?

    রেশন কার্ড, আধার কার্ড, পরিবারের সদস্যদের EPIC (ভোটার) কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড (যদি থাকে) প্রয়োজন হবে।

    আয়ুষ্মান ভারতে কী কী সুবিধা পাওয়া যায়?

    পরিবার পিছু বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ, ক্যাশলেস চিকিৎসা, অস্ত্রোপচার, ICU, ওষুধ, ডায়াগনস্টিক এবং Pre-existing রোগের চিকিৎসা সুবিধা পাওয়া যায়।

    শিবির শেষ হওয়ার পরে কি আবেদন করা যাবে?

    প্রশাসনের আশা, ভবিষ্যতে বিডিও অফিস ও পুরসভাগুলিতেও আবেদন গ্রহণের ব্যবস্থা চালু করা হবে।

  • Link to this news (এই সময়)