• উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া বড় আপডেট জানুন
    আজ তক | ১৯ জুন ২০২৬
  • Weather Update North Bengal: রাজ্যের আবহাওয়ায় এখন এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার এক পূর্বাভাসে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। অথচ ঠিক উল্টো ছবি ধরা পড়েছে দক্ষিণবঙ্গে যেখানে বর্ষা সরকারিভাবে প্রবেশ করে গেলেও বৃষ্টির দেখা নেই বললেই চলে এবং তীব্র দহনে পুড়ছে আপামর জনজীবন।

    হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা বুলেটিনে জানানো হয়েছে যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে আগামী ২৫ জুন পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টিপাত জারি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

    অন্য দিকে চরম অস্বস্তিকর আবহাওয়া গ্রাস করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। আবহাওয়াবিদদের মতে আগামী আরও কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই রকমই অস্বস্তিকর গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। তবে এর মাঝেই দক্ষিণবঙ্গের দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

    খাস কলকাতার ক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে যে বৃহস্পতিবার তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির দেখা মিলতে পারে যা সাময়িক স্বস্তি দিলেও গরমের অস্বস্তি পুরোপুরি কমাবে না।

     
  • Link to this news (আজ তক)