• ভগবানপুরে মাটির নীচে বোমা আর বোমা...! ভয়াবহ ঘটনা ঘটার আগেই 'জালে' ৬, আসল কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার ঢোলা থানার আবাদ ভগবানপুর এলাকায় মাটির নীচে পুঁতে রাখা দুটি ড্রাম ভর্তি ১৮টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সইদুল কয়াল ও জাফির কয়াল-সহ মোট ৬ জন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে এলাকায় টহলদারির সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ৬ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একটি বাড়ির পাশ থেকে মাটির নীচে পুঁতে রাখা দুটি ড্রাম উদ্ধার হয়। ওই ড্রাম দুটির ভিতর থেকে মোট ১৮টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

    আরও পড়ুন: ‘তাহলে ৪১০ টাকা ফাইন দিন…?’ মহিলাকে প্রশ্ন করলেন TTE, পরমুহূর্তে যা ঘটল, ঘাম ছুটল দুই প্যাসেঞ্জারের!

    তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বড়সড় কোনও অশান্তি বা নাশকতার উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ আদালতে তোলা হলে সইদুল কয়ালকে ৩ দিনের পুলিশ হেফাজত ও বাকি ৫ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত । বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলা হাট থানার পুলিশ।

    আনিশ উদ্দিন মোল্লা
  • Link to this news (News18 বাংলা)