• বিক্ষোভের জের, ৩ কুকি যুবকের হাসপাতাল বদল
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • ইম্ফল: হাসপাতালের বাইরে দু’দিন ধরে বিক্ষোভ চলছে। তার জেরে চিকিৎসাধীন তিন গুলিবিদ্ধ কুকি যুবককে অন্য হাসপাতালে স্থানান্তরিত করল নিরাপত্তা বাহিনী। বুধবার রাতের এই ঘটনাটি মণিপুরের ইম্ফলের। 

    গত ১৫ জুন  কাংপোকপি জেলায় নাগা গোষ্ঠীর সঙ্গে গুলি বিনিময়ের  ঘটনায় ওই তিন কুকি যুবক গুলিবিদ্ধ হয়। সূত্রের খবর, আহতদের মধ্যে একজন মোহনবাগানের অনূর্ধ্ব ১৮ ফুটবল টিমের খেলোয়াড়। প্রথমে তিনজনকে লেইমাখংয়ের সেনা হাসপাতালে ভরতি করা হয়। পরে তাঁদের নিয়ে যাওয়া হয় পশ্চিম ইম্ফলের আরআইএমএসে। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন মেইতেই ও নাগা গোষ্ঠীর লোকজন। হাসপাতালের ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। বিক্ষুব্ধদের দাবি, ওই তিন কুকি যুবক আদতে জঙ্গি। তা সত্ত্বেও তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। শেষমেশ বুধবার মধ্যরাতে আহতদের চূড়াচাঁদপুরে নিয়ে যাওয়া হয়।
  • Link to this news (বর্তমান)