• আমেদাবাদের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী NEET পরীক্ষার্থী
    এই সময় | ১৯ জুন ২০২৬
  • মৃত্যু হলো আরও এক NEET পরীক্ষার্থীর। আগামী ২১ জুন হবে NEET Re-Test। এই পরীক্ষার মাত্র তিন দিন আগে আত্মহত্যা করলে আরও এক পরীক্ষার্থী। আমেদাবাদের একটি বহুতলের ৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। বৃহস্পতিবার উদ্ধার হয়েছে ওই পরীক্ষার্থীর দেহ। তবে সেখান থেকে কোনও সুইসাইড নোট পাওয়া জানি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। কী কারণে এই চরম পদক্ষেপ করেছেন ওই পরীক্ষার্থী তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আধকারিকরা।

    পুলিশ সূত্রে খরব, মৃতের নাম কহন প্যাটেল (Kahan Patel)। আমেদাবাদের ত্রাগাদ (Tragad) এলাকার অ্যারিস্টো আনন্দম ফ্ল্যাটের বি ব্লকে নিজের অ্যাপার্টমেন্টের ছ’তলার বারান্দা থেকে ঝাঁপ দেন ওই কিশোর। খবর পাওয়ার পরেই সবরমতী থানার পুলিশ সেখানে গিয়ে দেহ উদ্ধার করার পাশাপাশি তদন্ত শুরু করে।

    আমেদাবাদের এল ডিভিশনের এসিপি রানা দিগ্বিজয় সিং জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরে কহন প্যাটেল NEET-এ বসেছিলেন। তাতে ভালো ফলও করেছিলেন তিনি। মেধাবী পড়ুয়া বলে পরিচিত কহন আগের পরীক্ষাতেও ভালো নম্বর পেয়েছিলেন। তার মামা জানিয়েছেন, কহন NEET-এর পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর ল্যাপটপ পরীক্ষা করে দেখা হবে এবং সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন এসিপি।

    কহনের বাবা একজন আইনজীবী। বিবাহবিচ্ছের পরে তিনি সুরাটে থাকেন। আর কহন থাকতেন তাঁর মা এবং ভাইয়ের সঙ্গে। ওই পরীক্ষার্থী কোনও মানসিক চাপের মধ্যে ছিলেন এমন কোনও ইঙ্গিত পরিবারের সদস্যরা দেননি বলেও জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার করা হয়নি। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

    উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের জেরে গত ৩ মে তারিখে হওয়া পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। আগামী ২১ মে আবার NEET Re-Test হবে বলে জানায় ওই সংস্থা। প্রশ্ন ফাঁসে ঘটনায় তদন্ত করছে CBI। এ দিকে ওই পরীক্ষা বাতিল হওয়ার পরে দেশ জুড়ে আত্মহত্যা করেছেন অনেক পরীক্ষার্থী। হতাশা থেকেই এই চরম পদক্ষেপ করেছেন তাঁরা বলেও জানা গিয়েছে।

    মঙ্গলবারই উত্তরাখণ্ডের দেরাদুনে উদ্ধার হয়েছে রিয়া কুমারী থাপার ঝুলন্ত দেহ। রিয়া দু’বার NEET-এ বসেছিলেন। ৩ মে হওয়া পরীক্ষা নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু পরীক্ষা বাতিলে হতাশ হলেও আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রিয়া। এর পরেই কোয়েম্বাত্তুর-এ আত্মঘাতী হন অনু কীর্তনা (Anunkeerthana)। তিনিও দু'বার এই পরীক্ষায় বসেছিলেন। আবারও পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তদন্তকারীদের মতে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অনু। তাঁদের আগেও দিল্লি, রাজস্থান-সহ একাধিক রাজ্যে একই কারণে আত্মঘাতী হন অনেকেই। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দল।

  • Link to this news (এই সময়)