নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সীমান্ত সুরক্ষায় বিএসএফ এবং আইটিবিপিকে আরও ১০৬ একর জমি দেওয়ার ছাড়পত্র দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক বসেছিল রাজ্য বিধানসভায়। সূত্রের খবর, এদিন আইটিবিপিকে শিলিগুড়িতে ১০০ একর খাস জমি দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও নদীয়া এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিএসএফকে আরও ৬ একর জমি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।