• লিফট কাণ্ড: দ্রুত শুনানির আরজি
    বর্তমান | ১৯ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর লিফট মামলার দ্রুত শুনানি চায় সরকারপক্ষ। আদালত সূত্রের খবর, ইতিমধ্যেই অভিযুক্ত দুই নিরাপত্তা রক্ষী এবং তিন লিফট কর্মীর বিরুদ্ধে চার্জশিট দায়ের হয়েছে। তার প্রতিলিপি পাঁচজনকেই দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলি বলেন, পরবর্তী শুনানির দিন মামলাটি শিয়ালদহের নিম্ন আদালত থেকে উচ্চ কোর্টে স্থানান্তরিত হওয়ার কথা। আমরা চাই, দ্রুত চার্জ গঠন করে মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু করা হোক। সরকারি আইনজীবী তপন রায় বৃহস্পতিবার জানান, জেল হেপাজতে থাকা তিন লিফটম্যানের মধ্যে দু’জন শিয়ালদহ জেলা কোর্টে জামিনের আবেদন জানায়। সরকারপক্ষ তার বিরোধিতা করে। এরপরই বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে জামিনের আরজি বাতিল করে দেন।
  • Link to this news (বর্তমান)