নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য ফরেনসিক বিভাগকে পুলিশমুক্ত রাখতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলায় আবেদন জানানো হয়েছে, ফরেনসিক বিভাগে প্রশাসক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে পুলিশ আধিকারিককে রাখা যাবে না। আবেদনে আরও বলা হয়েছে, নিরপেক্ষতা বজায় রাখতে ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ অথবা বাইরে থেকে ডাক্তার বা অন্য কোনো বিশেষজ্ঞ ছাড়া কাউকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া যাবে না। প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানির সম্ভাবনা।