• গঙ্গাবক্ষে ৫০০ নৌকায় হবে যোগব্যায়াম
    আজকাল | ১৯ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক অনন্য ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা। ২০ জুন গঙ্গার বুকে ৫০০টি নৌকায় একযোগে বিশাল যোগাভ্যাসের মাধ্যমে আয়োজিত হবে এক মেগা কার্নিভাল। এই ইভেন্টকে আরও আকর্ষণীয় করে তুলতে মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরে থাকছে ড্রোন শো ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পরদিন, ২১ জুন রেড রোডে দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে যোগ দিবসের মহাসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জোড়া মেগা ইভেন্ট উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই সেজে উঠেছে তিলোত্তমা।
  • Link to this news (আজকাল)