• সিঙ্গুরে ‘পট্যাটো করিডর’, ভিনরাজ্যে এবার আলু রফতানিতে জোর সরকারের, খুশি চাষিরা
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • আলুর আঁতুড়ঘর সিঙ্গুর। তৃণমূল জমানায় সেই আঁতুড়ঘরেই অন্ধকার। আলু রফতানিতে নিষেধাজ্ঞা। পালাবদলের বাংলায় এবার সেই সিঙ্গুরেই পট্যাটো করিডর। আলু রফতানি আরও বাড়ানোর ভাবনা বিজেপি সরকারের। বাঙালির পাতে আলুভাতে-ভাত। আলুভাজা। আলুর দম। আলুর আঁতুড়ঘর সিঙ্গুর। রাজ্যের কৃষি মানচিত্রের উজ্জ্বল নাম। সিঙ্গুর ধরে এগোলেই বিঘের পর বিঘে জমিতে আলুর চাষ। চাষির মুখে হাসি। রাজ্য তো বটেই, ভিনরাজ্যেও পৌঁছত সিঙ্গুরের আলু। তৃণমূল জমানায় সেই আলু রফতানিতেই নিষেধাজ্ঞা জারি হয়। আলু রফতানি বন্ধ হয়। চাষির ঘরে অন্ধকার নেমে আসে।

    সিঙ্গুরের বিজেপি বিধায়ক অরূপ দাস বলেন, ‘‘বিগত দিনে ১৪ এবং ২৪ এই দুটো সাল মনে রাখবেন। এই দুই সালেই সীমান্তে রফতানির গাড়ি আটকে দেওয়া হয়েছিল। রাজ্যের আলু পচে নষ্ট হয়েছে। কীভাবে ব্যবসায়ীদের উপর উৎপীড়ন হয়েছে, শুধু ব্যবসায়ী নয় স্থানীয় চাষিরাও নায্য মূল্য পায়নি। সদইচ্ছে এবং পরিকল্পনার অভাবেই এটা ঘটেছে।’’

    আরও পড়ুন– কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

    তিনি আরও বলেন, ‘‘ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আলুর গুণগত মান অনেক বেশি। এর জন্য দেশের প্রতিবেশী রাজ্যগুলিতেও আলুর একটা চাহিদা আছে। হুগলির আলুর গুণগত মান এর মধ্যে সবথেকে ভাল। সিঙ্গুর হচ্ছে আলু উৎপাদন এবং আলুর সঙ্গে যে ব্যবসা চলে তার একটা কেন্দ্রবিন্দু। যেহেতু এর ভৌগোলিক অবস্থান রেল ও সড়ক দুই ভাল, তার জন্যেই এই পরিকল্পনা।’’

    সরকারের পালাবদলের পরেই সিঙ্গুরে ফের সুদিন। এক স্থানীয় কৃষকের কথায়, ‘‘আমরা দীর্ঘদিন চাষ করে বাইরে আলু পাঠাতে না পেরে মার খেয়ে গিয়েছি। এইবার যদি এই সরকার করিডর আনে আমরা উপকৃত হব ৷’’

    আরও পড়ুন– একই পরিবারের দুই ভাই জালোরের মান বাড়িয়েছেন, একজন সেনা লেফটেন্যান্ট আর অন্যজন হলেন CISF অফিসার

    সিঙ্গুর। পণ্য রফতানির ক্ষেত্রে সিঙ্গুরের ভৌগোলিক অবস্থানও খুবই গুরুত্বপূর্ণ।

    সিঙ্গুরে কেন পট্যাটো করিডর?

    বিজেপি বিধায়ক অরূপ দাসের কথায়, ‘‘সিঙ্গুর হচ্ছে আলু উৎপাদন এবং আলুর সঙ্গে যে ব্যবসা চলে তার একটা কেন্দ্রবিন্দু। যেহেতু এর ভৌগোলিক অবস্থান রেল ও সড়ক দুই ভাল, তার জন্যেই এই পরিকল্পনা…আলু উৎপাদন হবে মানুষের চাহিদা পূরণের পরেও কিছু আলু বাঁচবে। সেগুলো থেকে বাইপ্রোডাক্ট তৈরি হবে। রফতানির সঙ্গে শিল্প দুটোই আমাদের লক্ষ্য ৷’’
  • Link to this news (News18 বাংলা)