• কলকাতা বিমানবন্দরে বজ্রপাত, আশঙ্কাজনক 3 গ্রাউন্ড স্টাফ
    eTV Bharat | ১৯ জুন ২০২৬
  • কলকাতা, 19 জুন: আজ সকাল থেকে আকাশের মুখ ভার ৷ শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি ৷ প্রবল ঝড়-বৃষ্টির মাঝে এদিন ঘন ঘন বজ্রপাতও হতে থাকে ৷ এর জেরে কলকাতা বিমানবন্দরের তিন 3 গ্রাউন্ড স্টাফ আহত হন ৷ জানা গিয়েছে তাঁদের অবস্থা আশঙ্কাজনক ৷

    বিমানবন্দর সূত্রের খবর, এমিরেটসের ফ্লাইট থেকে যাত্রীদের মালপত্র নামানোর সময় বিপত্তি ঘটে ৷ আহতদের মধ্যে একজন বিমান সংস্থা এমিরেটসের পক্ষ থেকে একজন ও ইন্য দু'জন ইন্ডিগো বিমানের গ্রাউন্ড স্টাফ ৷ দ্রুত ওই কর্মীদের বিমানবন্দরের(Kolkata airport) ভিতরে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।

    উল্লেখ্য, শুক্রবার সকালে ঘন কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। এরপরই শুরু হয় বৃষ্টি। কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত। শহরের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে সকাল থেকেই যান চলাচলে কিছুটা প্রভাব পড়ে । অন্যদিকে, উত্তরবঙ্গেও অবস্থাও করুণ ৷ চারিদিকে ধস নেমেছে ৷

    প্রবল বৃষ্টিতে বালাসন নদীতে জলস্তর বাড়ার কারণে 110 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা ধসে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মিরিক-শিলিগুড়ির ৷ অন্যিদকে, মহানদী এলাকায় ধস নামার কারণে বিপর্যস্ত শিলিগুড়ি-কার্শিয়াং যোগাযোগ ব্যবস্থা ৷
  • Link to this news (eTV Bharat)