• তোলপাড় বৃষ্টিতে বিপর্যস্ত নর্থ সিকিম! বন্ধ লাচেন-লাচুংয়ের রাস্তা, পর্যটকদের আটকে পড়ার সম্ভাবনা
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • টানা বৃষ্টির জের! নর্থ সিকিমের টুংয়ে বড় ধস! বন্ধ লাচুং, লাচেন, জিরো পয়েন্টের মতো পর্যটনের প্রিয় ডেস্টিনেশন যাওয়ার রাস্তা। ঘটনাস্থলে মঙ্গন জেলা প্রশাসনের কর্তারা। নজরদারি সিকিম সরকারের। পর্যটক আটকে পড়ার সম্ভাবনা। খোঁজ চালাচ্ছে মঙ্গন প্রশাসন।

    রাতভর দার্জিলিং, সিকিমের পাহাড়ে অতিভারী বৃষ্টি। জলপাইগুড়ির তিস্তা ও জলঢাকা নদীতে সতর্কতা জারি করল সেচ দফতর। সমতলের পাশাপাশি সিকিম ও ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির জেরে রাত থেকেই জল বাড়ছে তিস্তা, জলঢাকা নদীর। তিস্তার গজলডোবা এলাকায় ১৩৭.৪০ মিলিমিটার।মালবাজার এলাকায় ১২৪.৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে সকাল ন’টায় ১৬৬৭.৭৬ কিউসেক জল ছাড়ায় জলস্তর বাড়তে থাকে তিস্তা নদীর। ডুবেছে নদীর চর এলাকা।

    তিস্তার দোমোহনি ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। সেই সঙ্গে জলঢাকা নদী র অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে সেচ দফতর জানিয়েছে। নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। রাতভর বৃষ্টি, কার্শিয়ংয়ের কাছে মহানদীতে ধস, বন্ধ শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী ১১০ নং জাতীয় সড়ক। তবে রোহিণী ও পাঙ্খাবাড়ি রোড হয়ে দার্জিলিংয়ের সঙ্গে যোগাযোগ চলছে।

    এদিকে, পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির জেরে জলস্পৃতি দেখা দিয়েছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। জল বাঁচতে শুরু করেছে জলঢাকা, চেল, লিস, ঘিস, মাল নদীতে। নদী পারাপার করতে গিয়ে জল বেড়ে যাওয়ার কারণে মালবাহী একটি ট্রাকটার আটকে যায় মাঝ নদীতে। বরাত জোরে প্রাণে বাঁচেন ট্রাক্টর চালক।
  • Link to this news (News18 বাংলা)