• জল্পনার অবসান, শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ ছাড়লেন গৌতম দেব, নতুন দায়িত্বে কে?
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • কয়েকদিন ধরে চলা রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে শহরের প্রশাসনিক নেতৃত্বে থাকা গৌতম দেবের এই সিদ্ধান্তে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। নতুন দায়িত্বে সংগঠনে মনোনিবেশের ইঙ্গিত, শুরু উত্তরসূরি খোঁজার আলোচনাও।

    জানা গিয়েছে, এদিন পুরনিগমে মেয়র পারিষদদের সঙ্গে বৈঠকের পর তিনি নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এরপর প্রশাসনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সূত্রের দাবি, সহকর্মীদের একাংশ তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন। ফলে মেয়র হিসেবে তাঁর অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

    গৌতম দেবের পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। সম্প্রতি তাঁকে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা (সমতল) চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাংগঠনিক দায়িত্ব আরও সক্রিয়ভাবে সামলানোর লক্ষ্যেই তিনি প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    শিলিগুড়ি পুরনিগমের মেয়র হিসেবে গৌতম দেবের সময়কালে শহরের একাধিক উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত উদ্যোগ আলোচনায় এসেছে। সেই অভিজ্ঞতাকে এবার দলীয় সংগঠনের কাজে কাজে লাগাতে পারেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

    এদিকে তাঁর পদত্যাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, শিলিগুড়ি পুরনিগমের পরবর্তী মেয়র কে হচ্ছেন। শাসকদলের অন্দরে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন মেয়রের কাঁধেই থাকবে শহরের চলমান উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব।
  • Link to this news (News18 বাংলা)