নতুন দায়িত্ব দিয়েও হল না, তৃণমূল ছাড়ছেন জ্যোতিপ্রিয়!
আজকাল | ১৯ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: কারাবাসের পরেও পেয়েছিলেন দলনেত্রীর সার্টিফিকেট। ভোটে হারের পরেও তাঁর উপরে ভরসা রেখেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু এবার সেই আস্থাই নাকি ভাঙছেন মমতার 'প্রিয়' জ্যোতিপ্রিয় ওরফে বালু। সূত্রের খবর, তৃণমূলের সমস্ত পদ ছাড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
কারাবাসের পরেও জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিয়েছিলেন মমতা। জানিয়েছিলেন, তাঁর মন্ত্রিসভায় সবথেকে ভাল কাজ করেছেন তিনিই। ভোটে হারের পর, মমতা ব্যানার্জি যখন তৃণমূলের সব কমিটি ভেঙে নতুন করে গড়লেন, তাতে এক্সিকিউটিভ মেম্বার করেছিলেন জ্যোতিপ্রিয়কে। দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তর চব্বিশ পরগনারও।
ঠিক তার কয়েকদিনেঅ।মাথায় ইস্তফা। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, দলের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। চিঠিতে তিনি জানিয়েছেন, তাঁর সুগার এবং কিডনির সমস্যার কথা। জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে দলের দায়িত্ব পালন করা আর সম্ভব নয়। সেই কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
একদিকে সেমন সমানে আসছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার তথ্য, একইসঙ্গে সামনে আসছে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। দিন কয়েক ধরেই তাঁর ইস্তফার জল্পনা চলছিল। ভোটে তৃণমূল ধরাশায়ী হওয়ার পর থেকে একয়াধিক পুরসভা, পুরনিগমের মেয়র, চেয়ারম্যানেরা পদত্যাগ করেছেন। তারপরেই সামনে এল শিলিগুড়ি পুরনিগমের মেয়রের ইস্তফার তথ্য।