• চরম ট্র্যাজেডি! বাথরুমে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু স্বামীও
    News18 বাংলা | ১৯ জুন ২০২৬
  • : স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও। স্ত্রী তড়িদাহত হন, তা দেখেই তাকে উদ্ধার করতে গিয়ে স্বামীরও তড়িদাহত হয়ে মৃত্যু হল। আর এই ঘটনার টের পেল না আশেপাশের কেউ। যদিও শুক্রবার ডাকাডাকি করে না পেয়ে সন্দেহ হয় স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর। পিছনের দিকে যেতেই দেখে বাথরুমের সামনে লুটিয়ে পড়ে আছেন স্বামী-স্ত্রী। তারপরেই জড়ো হয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ।

    শুক্রবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দৌলতাবাদের থানার মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম রাকিব শেখ (৩৪) এবং শিখা বিবি (৩০)। এ দিন সকালে দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বাড়িতেই তড়িদাহত হয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    জানা গিয়েছে, মৃত দম্পতির তাদের একটি ১০ বছরের সন্তান আছে। দাদুর বাড়িতে থাকায় এই ঘটনা থেকে সুরক্ষিত থাকলেও বাবা-মা হারা হল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে বহরমপুরে কাজ মারফৎ গিয়ে বাড়ি ফিরে বাথরুমে স্নান করতে যায় গৃহবধূ। তারপরেই সেই সময় তড়িদাহত হন বলে অনুমান। অন্যদিকে রাতে স্বামী বাড়ি ফিরে তার স্ত্রীকে লুটিয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে গিয়েও তাকে বিদ্যুৎপৃ’ষ্ট হন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

    স্থানীয় বাসিন্দা রবিউল হাসান জানিয়েছেন, টিনের বাড়ি। দৈনন্দিন কাজ করেই চলে সংসার। স্বামী ও স্ত্রী দুজনেই জীবিকা নির্বাহ জন্য দিনমজুরের কজা করতেন। দৈনন্দিন মতো কাজ করতে গিয়েছিলেন বহরমপুরে। বাড়ি ফিরে এসেছিল গৃহবধূ, বাথরুমে গিয়ে শর্ট সার্কিট থেকেই তড়িদাহত হন। পড়ে স্বামী ও বাড়ি ফিরে এসে দেখতে পান গৃহবধূ বাথরুমে পড়ে আছেন। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর ও চরম মর্মান্তিক পরিণতি ঘটে।
  • Link to this news (News18 বাংলা)