• পাওয়ার প্লেতেই চালিয়ে ব্যাটিং বর্ষার, ষষ্ঠীতেও ছাতা বগলদাবা করে বের হতে হবে জামাইদের?
    এই সময় | ২০ জুন ২০২৬
  • শুরুতেই খেলা দেখতে শুরু করেছে বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ুর জেরে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়। জলমগ্ন হয়ে পড়ে একাধিক পুর এলাকা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একই রকমের আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েকদিন।

    বর্তমানে রাজ্যের উপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পাশাপাশি পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে অগ্রসর হওয়ায় তার প্রভাব পড়ছে গোটা পশ্চিমবঙ্গেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বেশি সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার আশঙ্কাও রয়েছে।

    অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার, শনিবার এবং রবিবার মূলত সকাল থেকে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ২২ জুনও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তবে ২৪ ও ২৫ জুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস।

    দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় অধিকাংশ স্থানে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) এবং এক-দুটি স্থানে অত্যন্ত ভারী বৃষ্টি (>২০ সেমি) হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় এক-দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের সবকটি জেলার এক-দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ৩০-৪০ কিমি/ঘণ্টা) বয়ে যেতে পারে।

    দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় অধিকাংশ স্থানে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) এবং এক-দুটি স্থানে অত্যন্ত ভারী বৃষ্টি (>২০ সেমি) হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় এক-দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের সবকটি জেলার এক-দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ৩০-৪০ কিমি/ঘণ্টা) বয়ে যেতে পারে।

    দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় অধিকাংশ স্থানে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দুই-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার দুই-এক জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তরবঙ্গের সব জেলার দুই-এক জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া (ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগ) বয়ে যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)