আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে চাকরি?
বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
মোট ৪৪টি শূন্যপদে প্রফেসর নিয়োগ করা হবে। এর মধ্যে কিছু আসন সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্যও রাখা হবে।
কোন কোন বিভাগে নিয়োগ?
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা, রসায়ন, জিওলজি, গণিত, রাশিবিজ্ঞান, অর্থনীতি, জীবনবিজ্ঞান, বাংলা, ইংরেজি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সমাজবিদ্যা বিভাগে প্রফেসর বা অধ্যাপক পদে নিয়োগ হবে। প্রফেসর নিয়োগ করা হবে ইনস্টিটিউট অফ হেল্থ সায়েন্সেস-এও।
বেতনকাঠামো
নিযুক্তদের মাসিক বেতনকাঠামো ১,৪৪, ২০০- ২,১৮,২০০ টাকা। এ ছাড়াও অন্যান্য খাতেও মিলবে নানা সুযোগসুবিধা।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের পিএইচডি থাকা আবশ্যিক। এ ছাড়া, পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ১০টি প্রকাশিত গবেষণাপত্র, ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশপাশি, অন্য যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
যোগ্যতা যাচাই
প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
প্রার্থীরা আগামী ১১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।