• কল্যাণ ব্যানার্জিকে নোটিশ পাঠাল সিআইডি
    আজকাল | ২০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জির কালীঘাটের বাড়িতে নোটিশ দিল সিআইডি ও কালীঘাট থানার পুলিশ। বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে বলে সিআইডি সূত্রে খবর।

    সিআইডি সূত্রে জানা গিয়েছে, নোটিশ দিতে পুলিশ তাঁর বাড়িতে গেলে সেই সময় কল্যাণ ব্যানার্জি বা তাঁর পরিবারের কোনও সদস্য বাড়িতে ছিলেন না। এরপর তাঁর বাড়ির কর্মচারীর হাতে নোটিশ তুলে দেওয়া হয়।

    সিআইডি সূত্রে খবর, তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জানানো হয়েছে, বিধানসভায় সই জাল সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি কবে সময় দিতে পারবেন, তা দ্রুত সিআইডিকে জানাতে হবে।

    সেই অনুযায়ী নির্ধারিত সময়ে সিআইডি দপ্তরে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করার জন্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)