• সুন্দরবনের 'এই' ক্যাম্প যেন অন্য জগত, বর্ষায় ঘুরতে গেলে জাস্ট প্রেমে পড়ে যাবেন
    News18 বাংলা | ২০ জুন ২০২৬
  • রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে কয়েক বছর ধরেই সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের। পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল বনি ক্যাম্প। রায়দিঘি রেঞ্জের অন্তর্গত এই ক্যাম্প সুসজ্জিত, ফলে কাছে টানে পর্যটকদের। তবে শুধুমাত্র ঘোরার জন্য এই ক্যাম্পে এলে আপনি মিস করতে পারেন অনেক কিছুই।

    এই ক্যাম্পে সুন্দরবন রক্ষার প্রয়াস কেমন ভাবে নেওয়া হচ্ছে তা দেখতে পারবেন। সুন্দরবনকে জানতে হলে এখান থেকেই অনেক কিছুই তথ্য পাবেন। নোনা মাটিতে কীভাবে সবজি ফলানো যায় তার চেষ্টা চলছে এখানে এবং সেটি সফল। এছাড়াও সুন্দরবনের ঐতিহ্য সুন্দরী গাছ রক্ষার প্রয়াস নেওয়া হয়েছে। রয়েছে ম্যানগ্রোভের নার্সারি, বনের পরিচয়, সুন্দরবনের মানচিত্র। সুন্দরবনের বনি ক্যাম্পে সবচেয়ে উঁচু (প্রায় ৫০ ফুট) ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে বঙ্গোপসাগর ও বনের ৩৬০ ডিগ্রি ভিউয়ে দৃশ্য দেখা যায়।

    এছাড়া এখানে মিষ্টি জলের পুকুর রয়েছে। যেখানে পশুপাখির জল খাওয়ার দৃশ্য দেখবেন। কপাল ভাল থাকলে দেখা মেলে বাঘের। সুন্দরবনের গহীনে অবস্থিত এই ক্যাম্পটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয়। এখানে গিয়ে একটু লক্ষ্য রাখলেই দেখতে পাবেন কীভাবে বনদফতর সুন্দরবন রক্ষার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রবীর মিশ্র নামের এক সমাজসেবী জানিয়েছেন, বনদফতরের এই প্রয়াস নজর কেড়েছে সকলের।
  • Link to this news (News18 বাংলা)