• অভিষেকের জন্য ডিম নিয়ে অপেক্ষা, কলকাতা বিমানবন্দরে বিজেপি-তৃণমূলের হাতাহাতি
    এই সময় | ২০ জুন ২০২৬
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট তখনও অবতরণও করেনি। অভিযোগ, তার আগেই কলকাতা বিমানবন্দরের এক্সটি গেটের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকরা। তার জেরেই শুক্রবার রাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল গোটা চত্বর। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে নির্বিঘ্নেই বিমানবন্দর ছাড়েন অভিষেক।

    এ দিন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন অভিষেক। দুপুরে বৈঠক করেন তাঁরা। স্পিকারের কাছে তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদদের সদস্যপদ খারিজের দাবি জানান তিনি। বৈঠক শেষে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন অভিষেক।

    দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে কলকাতা বিমানবিন্দরে হাজির হয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, অভিষেকের দিল্লি থেকে রওনা দেওয়ার খবর পাওয়া মাত্র ডিম নিয়ে কলকাতা বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষের বচসা বেঁধে হয়। সেখান থেকে হাতাহাতি।

    পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উপস্থিত হন নিরাপত্তা কর্মীরা। কোনও রকমে দু’পক্ষকে থামান তাঁরা। গোটা ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। বিজেপির কর্মী-সমর্থকরা অস্ত্র নিয়ে বিমানবন্দরে এসেছিলেন বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। পরে নির্বঘ্নেই বিমানবন্দর ছাড়েন অভিষেক।

    ঘটনার জেরে বিমানবন্দর চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। যদিও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে যায়নি। অভিষেক বিমানবন্দর ছাড়ার পরেও বেশ কিছুক্ষণ এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)