• মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে এ বার গ্রেপ্তার জাহাঙ্গিরের স্ত্রী, পাকড়াও করল ফলতা থানার পুলিশ
    এই সময় | ২০ জুন ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরে এ বার গ্রেপ্তার জাহাঙ্গির খানের স্ত্রী। শনিবার সকালে তাঁকে পাকড়াও করেছে ফলতা থানার পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গিরের স্ত্রীর নাম সারিনা বিবি। গোপন সূত্র মারফত তদন্তকারীরা খবর যে, ফরিনা পালানোর চেষ্টা করছেন। তার জন্য একটি গাড়িও ডেকেছিলেন তিনি। এই খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

    গত মঙ্গলবার ধৃত জাহাঙ্গির ওরফে ‘পুষ্পা’কে কোমরে দড়ি বেঁধে এলাকায় নিয়ে গিয়েছিল পুলিশ। তা নিয়েই প্রশ্ন তুলে এবং তৃণমূল নেতার মুক্তির দাবিতে পরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, সেই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী। অভিযোগ, বিক্ষোভকারীদের পরিকল্পনাও ছিল থানা ঘেরাও করার। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরেও চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। পাল্টা লাঠিচার্জও করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিতেও দেখা যায় অনেককে।

    এই ঘটনার পরেই বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়ে গোটা ঘটনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারিও দেন, কেউ যেন নিজের হাতে আইন না তুলে নেন। কোনও গুন্ডামি, জঙ্গিপনা বরদাস্ত করা হবে না। তার পরেই পুলিশ সুপারকে নির্দেশ দেন, থানায় হামলা চালানোর ঘটনায় ভিডিয়োতে যাঁদের গিয়েছে, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা রুজু করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে নতুন করে মামলা রুজু করা হয় ফলতা থানায়।

    তার পরে শুক্রবার পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গির-সহ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দেশদ্রোহিতার মামলাও হয়েছে বলে জানা গিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে।

  • Link to this news (এই সময়)