• নাগপুরের নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র আবু ধাবি! ফের বিতর্কে এনটিএ
    প্রতিদিন | ২০ জুন ২০২৬
  • নিটের পুনঃপরীক্ষা রবিবার, ২১ জুন। প্রশ্নপত্র ফাঁসের পর দ্বিতীয়বার অনুষ্ঠিতব্য পরীক্ষার ঠিক আগে নজরে এল অ্যাডমিট কার্ডের এক অদ্ভুত ভুল। নাগপুরের এক নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাকি আবু ধাবি! স্বাভাবিক ভাবেই এমন এক ভ্রান্তি ঘিরে ফের বিতর্কে এনটিএ।

    জানা গিয়েছে, পরীক্ষার্থীর নাম আবদুল্লা মহম্মদ তালিব। এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘রি-নিট ২০২৬’-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়! তিনি দেখতে পান, নিজের রাজ্যে তো নয়ই, এমনকী এদেশেই তাঁর পরীক্ষাকেন্দ্র নয়। বরং তাতে আবু ধাবির একটি পরীক্ষাকেন্দ্রের নাম লেখা আছে। স্বাভাবিক ভাবেই ওই পড়ুয়া পড়েছেন আতান্তরে। তাঁর দাবি, তাঁর কোনও পাসপোর্ট নেই। ফলে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিদেশে ভ্রমণ করা তাঁর পক্ষে অসম্ভব।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)