• তিস্তায় বাড়ছে জলস্তর
    আজকাল | ২০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পাহাড় ও সমতলে শুক্রবার রাতভর বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শনিবারও ক্রমশ বাড়ছে তিস্তার জলস্তর। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির খবর মিলেছে, যার প্রভাব পড়েছে নদীর জলবৃদ্ধিতে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, তিস্তার মেখলিগঞ্জ এলাকা এবং এনএইচ-৩১ সংলগ্ন জলঢাকা নদীর উপর লাল সতর্কতা জারি রয়েছে।মেখলিগঞ্জে তিস্তার সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা এবং অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 

    অন্যদিকে, এনএইচ-৩১ জলঢাকা নদী সংলগ্ন সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও দোমহনি এলাকার অসংরক্ষিত অংশে হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছে সেচ দপ্তর।  এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিস্তা ও সংলগ্ন নদী এলাকায় পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)