• মেইন রোডে টোটো চালানো নিয়ে কড়া বার্তা
    আজকাল | ২০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে টোটো (ই-রিকশা) চলাচল নিয়ে এবার কড়া অবস্থান নিতে চলেছে পরিবহন দপ্তর। প্রধান রাস্তায় বা হাইওয়েতে যেখানে ভারী যানবাহন চলাচল করে, সেখানে টোটো চালানো নিয়ে সরাসরি কড়া বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

    সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্টভাবে জানান যে, টোটোগুলিকে আর প্রধান রাস্তায় (Main Road) চলতে দেওয়া হবে না। এর বদলে সেগুলিকে মেইন রোড থেকে সরিয়ে এলাকার ভেতরের রাস্তাগুলোতে চলাচলের ব্যবস্থা করা হবে। এই সিদ্ধান্তের সপক্ষে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথাও উল্লেখ করেন।

    মন্ত্রীর কথায়, শীর্ষ আদালতের গাইডলাইন অনুযায়ী, ভারী যানবাহন চলাচলকারী ব্যস্ত রাস্তায় টোটো চলাচল একেবারেই উচিত নয়। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা ও যানজট এড়াতেই প্রশাসন এই পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)