• শহরের প্রধানমন্ত্রী! কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
    আজকাল | ২০ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ যোগ দিবস এবং পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ২০ ও ২১ জুন-দু'দিনের সফরে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায়। মোদির সফর ঘিরে জনসাধারণের নিরাপত্তা, যান চলাচলে বাধাবিপত্তি এড়াতে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ বেশ কিছু রাস্তায় যানচলাচলে বিধিনিষেধের কথা ঘোষণা করেছেন।

    পুলিশ কমিশনার ঘোষণায় জানিয়েছেন, পণ্যবাহী যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী যানবাহন ছাড়া অন্যান্য সব ধরনের পণ্যবাহী যান আজ বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত অথবা ভিভিআইপির যাত্রা শেষ না হওয়া পর্যন্ত চলাচল করতে পারবে না। যে সমস্ত রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে-

    ১। ফারলং গেট২। কে.পি. রোড৩। জে অ্যান্ড এন আইল্যান্ড৪। ডাফরিন রোড৫। মেয়ো রোড৬। নেতাজি মূর্তি চত্বর৭। আর.আর. অ্যাভিনিউ৮। লোক ভবন দক্ষিণ গেট

    আজ বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত লোকভবনের আশেপাশে সমস্ত ধরনের ভারী পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে।  বিকেল ৫টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত  গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও বি.বি.ডি. বাগ সাউথ ক্রসিং পর্যন্ত রুটটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 

    ২১ জুনেও পণ্যবাহী যান চলাচলে জারি থাকবে নিষেধাজ্ঞা। উল্লিখিত যানবাহন ছাড়া অন্যান্য সব ধরনের পণ্যবাহী যান আগামীকাল রাত ১২ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অথবা ভিভিআইপির সফরসূচি শেষ না হওয়া পর্যন্ত এই রুটগুলিতে যানবাহন চলাচল করতে পারবে না। এ ছাড়া, এই দু'দিনই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজন অনুসারে সমস্ত ধরনের যানবাহন, গাড়ি ও ট্রামের চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রণ করা হতে পারে। 

    ভিভিআইপির সফরসূচি অনুযায়ী প্রয়োজন হলে ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন প্রধান ও সংযোগকারী সড়ক থেকে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দিতে পারে। কলকাতা পুলিশের নির্দেশ ওই দিনগুলিতে কার্যকর থাকবে। অন্যান্য রুটেও স্বাভাবিক ট্রাফিক বিধিনিষেধের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হবে। অজয় নন্দ জানিয়েছেন, এই দু'দিন যাত্রী ও চালকদের যথেষ্ট সময় হাতে নিয়ে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)