• সুখ ও শান্তির জন্য যোগাসন: দিলীপ ঘোষ
    দৈনিক স্টেটসম্যান | ২০ জুন ২০২৬
  • খড়্গপুরে এক যোগ শিবিরে যোগাভ্যাস করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ।  দিলীপ ঘোষ বলেন, আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কলকাতায় ৩০ হাজার মানুষের সঙ্গে রেড রোডে যোগাভ্যাস করবেন। বিশ্বের প্রায় ২০০ টি দেশে এই দিবস পালন করা হয় ।

    গঙ্গার উপর পাঁচশোর উপর নৌকাতেও যোগাভ্যাস করা হবে। আজকের এই গতিশীল জীবন যাপনে যোগের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দিনের যে কোনও সময় আধ ঘন্টার জন্য হলেও যোগাভ্যাস করা জরুরি। শরীরের সুখ শান্তি সমাজ পরিবেশের জন্য যোগাভ্যাস জরুরি । যোগের মাধ্যমেও বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।

    আমাদের মতবাদের বিরোধীরাও আজকাল যোগ করছেন। আমাদের পূর্বপুরুষ এই যোগ তৈরি করেছেন। আমাদের উচিত  নিয়মিত অনুশীলন করা এবং অন্যান্য দেশে যোগকে ছড়িয়ে দেওয়া । জীবনে সুখ ও শান্তির জন্য সারা বিশ্বের মানুষ আজ যোগ করছে। আমাদেরও যোগ নিয়মিত অনুশীলন করতে হবে এবং অন্যকে শেখাতে হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)