• বিনা টিকিটে যাত্রা! আজ থেকে দ্বিগুণ জরিমানা, আর কী কী সিদ্ধান্ত রেলের?
    প্রতিদিন | ২০ জুন ২০২৬
  • টিকিট ফাঁকি রুখতে বড় পদক্ষেপ রেলের। বিনা টিকিটে যাত্রা করলেই এবার থেকে গুণতে হবে দ্বিগুণ জরিমানা। নতুন নির্দেশিকা মোতাবেক ২৫০ টাকা থেকে বেড়ে জরিমানার অঙ্ক দাঁড়িয়েছে ৫০০ টাকায়। আজ থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বিনা টিকিটে যাত্রা করলেই এবার থেকে গুণতে হবে দ্বিগুণ জরিমানা।

    শুক্রবার জনবিশ্বাস বিধি ২০২৬ মোতাবেক একটি নোটিফিকেশন জারি করেছে রেল। বলা হয়েছে, বিনা টিকিটে যাত্রা করলেই এবার দ্বিগুণ জরিমানা। অবৈধ হকারদের জরিমানা ধার্য হয়েছে ২ হাজার টাকা। অন্যের টিকিটে যাত্রা করলে ন্যূনতম ৫০০ ফাইন। থুতু ফেললে, মদ খেলে বা অযথা ঝামেলা পাকালে ১ হাজার টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে ৫ হাজার পর্যন্ত জরিমানা বা জেল। ট্রেনের ভিতর ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা।      

    এছাড়াও লেডিস কামরায় উঠলেই এবার আড়াই হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি আপত্তিকর ও বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। 

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)