• গৌতম দেবের ইস্তফাতেও শিলিগুড়ি পুরবোর্ড টিকিয়ে রাখতে মরিয়া তৃণমূল, বাছাই ‘বিকল্প’ দলনেতা
    প্রতিদিন | ২০ জুন ২০২৬
  • মেয়র পদ থেকে গৌতম দেব ইস্তফা দিতেই চূড়ান্ত ডামাডোল শিলিগুড়ি পুরনিগমে। তবে নাগরিক পরিষেবার স্বার্থে তৃণমূল পরিচালিত পুরবোর্ড টিকিয়ে রাখতে মরিয়া বাকি কাউন্সিলররা। শুক্রবারই তাঁরা বৈঠকে বসেন। শিলিগুড়ি পুরনিগমের ৩৭ জন কাউন্সিলরের মধ্যে গৌতম দেব-সহ এখনও তিনজন ইস্তফা দিয়েছেন। বাকি দুই কাউন্সিলর অসুস্থতার কারণে বৈঠকে যেতে পারেননি। তাই ৩২ জন মিলে বৈঠক করে তাঁরা ঠিক নিজেদের দলনেতা ও উপ দলনেতা বাছাই করেন। রঞ্ন সরকার দলনেতা ও সঞ্জয় পাঠককে উপ দলনেতা হিসেবে ঠিক করেছেন তাঁরা। এবার রাজ্য সরকারের নির্দেশের দিকে তাকিয়ে কাউন্সিলররা। সরকারি নির্দেশ পেলেই বাকি তৃণমূল কাউন্সিলররা নিজেদের দাবি জানাবেন কমিশনারের কাছে।

    কাউন্সিলররা চান, তাঁদের বাছাই করা নেতাকেই আপাতত শিলিগুড়ি পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়র করা হোক। জেলার রাজনৈতিক সূত্রে খবর, শুক্রবারের এই বৈঠক প্রমাণ করে দিল, প্রাক্তন মেয়র গৌতম দেবের পাশে কেউ নেই। শুক্রবার সকালে মেয়র পদ থেকে ইস্তফা দেন গৌতম দেব। তারপরেই বৈঠকে বসে তৃণমূলের ৩২ জন কাউন্সিলর। বাকি ৫ জনের মধ্যে একজন খোদ গৌতম দেব, আরেকজন দিলীপ বর্মন ও শিবিকা মিত্তাল ইস্তফা দিয়েছেন। বাকি তিন কাউন্সিলর অভয়া বসু, মিলি সিনহা শারীরিক অসুস্থতার কারণে গরহাজির ছিলেন। বাকিরা দলের নেতা হিসেবে রঞ্জন সরকার ও উপনেতা হিসেবে সঞ্জয় পাঠককে বেছে নেন।

    এ বিষয়ে কাউন্সিলর তথা জেলা সভাপতি কুন্তল রায় বলেন, ‘‘বর্ষার সময় আমাদের দায়িত্ব অনেক বেশি। জল জমা থেকে ডেঙ্গু সব কিছু সামাল দিতে হবে। তাই আগামী ৮ মাস আমরা নিজেদের কর্তব্য পালন করে যেতে চাই। সরকার নির্দেশিকা জারি করলেই আমরা আমাদের দাবি জানাব।” অন্যদিকে, এবিষয়ে পুর কমিশনার অশ্বিণী রায় বলেন, ‘‘আমার কাছে কোনও আবেদন এলে আমি তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেব। গৌতম দেবের ইস্তফাও পাঠিয়ে দেওয়া হয়েছে।” প্রসঙ্গত শিলিগুড়ি পুরনিগমে তৃণমূল কংগ্রেসের ৩৭ জন বিজেপির ৫ জন, বামেদের ৪ জন ও কংগ্রেসের ১জন কাউন্সিলর আছে।
  • Link to this news (প্রতিদিন)