• দেবীর গয়না খুলে নেওয়ার আগেই মন্দিরে ছুটে এলেন সদস্যরা, সিসিটিভি ফুটেজে ফাঁস চোরদের কীর্তি
    News18 বাংলা | ২০ জুন ২০২৬
  • চুরি করতে গিয়ে প্যান্টটাই খুলে গেল! সিসিটিভিতে ধরা পড়তেই হাতেনাতে পাকড়াও এক, উধাও দুই! রাতের কুকীর্তি জলপাইগুড়ির মন্দিরে। রাতের অন্ধকার, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। ঠিক সেই সুযোগেই মন্দিরে ঢুকে পড়েছিল চোরেরা। কিন্তু শেষরক্ষা হল না! সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে গেল তাদের কাণ্ড, আর তাতেই ফাঁস হয়ে গেল গোটা চুরির পরিকল্পনা।

    এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী লোটাদেবী মন্দিরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে তিনজন যুবক মন্দিরে ঢুকে চুরি করার চেষ্টা চালায়। বৃষ্টির শব্দে চারপাশ যখন নিস্তব্ধ, তখনই তারা মন্দিরের ভিতরে প্রবেশ করে সোনা-গয়না হাতানোর উদ্দেশ্যে। কিন্তু মন্দিরে বসানো সিসিটিভি ক্যামেরা তাদের সমস্ত গতিবিধি রেকর্ড করে ফেলে। মন্দির কর্তৃপক্ষ ও সদস্যরা লাইভ ফুটেজে বিষয়টি টের পেতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

    সেখানে গিয়ে দেখা যায়, তিনজন চোর চুরিতে লিপ্ত। প্রথম লোহার দরজা খুলে প্রণামী বাক্স থেকে চুরি করে প্রায় হাজার ছয়েক টাকা। পরিস্থিতি বুঝে তারা পালানোর চেষ্টা করে। হুড়োহুড়ির মধ্যে একজন ধরা পড়ে গেলেও বাকি দুইজন অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়। তবে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

    মন্দিরের সোনার অলংকার অক্ষত থাকলেও প্রণামী বাক্স থেকে প্রায় ৬ হাজার টাকা খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। ধৃত একজন রয়েছে পুলিশি হেফাজতে। আর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পালিয়ে যাওয়া চোরদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)