• বাড়ি আসার কথা বলে চিরঘুমের দেশে, ঘরে ফিরল জওয়ানের কফিনবন্দি দেহ! পূর্ণ মর্যাদায় শেষশ্রদ্ধা 
    News18 বাংলা | ২০ জুন ২০২৬
  • ত্রিপুরাতে নবগ্রামের এক সেনা জওয়ানের দুর্ঘটনায় মৃত্যু। রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট  মধ্যে দিয়েই শেষ শ্রদ্ধা জানানো হল নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী গ্রামের বিএসএফ জওয়ান নিমাই মণ্ডলকে (৩৯)। শনিবার মৃত বিএসএফ জওয়ানের কফিনবন্দি দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন গোটা গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, মৃত বিএসএফ জওয়ান নিমাই মণ্ডল। তিনি ত্রিপুরায় বিএসএফের ৪২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

    পরিবারের মুখে হাঁসি ফুটিয়ে ২০১৬ সালে তিনি যোগদান দিয়েছিলেন। দীর্ঘ দশ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত রক্ষা করে গিয়েছেন। গত দু’দিন আগেই শেষ স্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথন হয়েছিল। নিমাই জানিয়েছিলেন বাড়ি আসবেন শীঘ্রই। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হঠাৎই তাঁর আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার সহ গ্রাম। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মৃত্যুর প্রাথমিক খবর এলেও পরে জানানো হয় পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।

    তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও প্রশ্ন ও ধোঁয়াশা রয়ে গিয়েছে পরিবারের মধ্যে। শনিবার সকালে ত্রিপুরা থেকে নিমাই মণ্ডলের কফিনবন্দি মৃতদেহ তাঁর কিরীটেশ্বরীর বাড়িতে পৌঁছায়। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ। এদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গান স্যালুট দেওয়া হয়। যে গ্রাম দেশের পর্যটন শিরোপা হিসেবে বিখ্যাত, সেই ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গ্রামের মাঠে শেষ শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রীয় মর্যাদায়।

    ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগরতলা  খোয়াই জাতীয় সড়ক এলাকা থেকে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয় শুক্রবার সকালে। ঘটনায় তদন্ত চলছে এখনও। বর্তমানে নিমাই মণ্ডলের পরিবারে রয়েছেন বাবা-মা, স্ত্রী ও একটি পুত্র সন্তান এবং ভাই। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কিরীটেশ্বরী গ্রাম। গ্রামের অত্যন্ত পরিচিতি সন্তান দেশের জন্য কাজ করতে প্রাণ দিল। যা তাঁদের হারানোর যন্ত্রনার মাঝেও গর্বে ভরিয়ে দিয়েছে। শনিবারেই বহরমপুরে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)