মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর পুলিশ! শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার ২
News18 বাংলা | ২০ জুন ২০২৬
: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই তৎপর রাজ্যে পুলিশ। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের জেরে বড়ঞা থানার পুলিশের হাতে গ্রেফতার করা হয় দু’জনকে।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, শিক্ষক দুর্নীতি মামলায় কৌশিক ঘোষ ও মিহির চন্দ্র সাহাকে গ্রেফতার করে মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় বীরভূম জেলার শান্তিনিকেতন থানা এলাকার ভাড়া বাড়ি থেকে কৌশিক ঘোষকে গ্রেফতার করে পুলিশ। মিহির চন্দ্র সাহাকে সাঁইথিয়া থানার কুনুরি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ এও জানিয়েছেন, শুভ্রজিৎ মণ্ডল সাহোড়া পঞ্চায়েত এলাকার সাদপুর গ্রামের বাসিন্দা অভিযুক্তদের বিরুদ্ধে ৯৩ লক্ষ ৪০ হাজার টাকা প্রতারণার মামলা করেছিলেন। পরিবারের ছয় জনের শিক্ষকতার জন্য দিদি, জামাইবাবু, স্ত্রী তিন বন্ধু জন্য টাকা দিয়েছিল কৌশিক ঘোষ ও মিহির চন্দ্রকে। ১৬ জুন ২০২৫ সালে বড়ঞা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই কোশিক ও মিহিরকে গ্রেফতার করে বড়ঞা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৪২০/৪০৬/৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
কৌশিক ঘোষকে আগে সিবিআই গ্রেফতার করেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির কান্ডে। বড়ঞার প্রাক্তন বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। জীবন কৃষ্ণ সাহা এখনও বিচারাধীন আছেন জেলবন্দি অবস্থায়। জীবন কৃষ্ণ সাহা কৌশিক ঘোষের হাত দিয়েই কোটি টাকার আর্থিক তছরুপ করেছিলেন বলেই জানা গিয়েছে। তবে কৌশিক ঘোষ বর্তমানে জামিনে মুক্ত ছিলেন। আবার পুনরায় রাজ্যে পুলিশ তাকে গ্রেফতার করে।