• অবৈধ দোকান না তুলে নিলে অ্যাকশনে নামবে পুরসভা, হাওড়ার জলযন্ত্রণা কাটাতে মন্ত্রীর কড়া দাওয়াই
    News18 বাংলা | ২০ জুন ২০২৬
  • নিকাশি সংস্করণ কাজে বাধা, অবৈধ নির্মাণ সরাতে কড়া হুঁশিয়ার দিলেন মন্ত্রী উমেশ রাই! হাওড়ায় জল-যন্ত্রণা মেটাতে নিকাশি নালা সংস্কার কাজ জোরদার গতিতে এগোচ্ছে। বর্ষায় শহরে জল জমা দূর করতে এবার পরিকল্পনামাফিক কাজের উদ্যোগ নিয়েছে নতুন সরকার।

    নিকাশি ব্যবস্থা সংস্করণ কাজে হাওড়ায় প্রায় ৪৭০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বর্ষা আসন্ন, তাই কাজের পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করছেন হাওড়ার বিধায়কগণ এবং মন্ত্রী। এদিন নিকাশির কাজ পরিদর্শনে এলেন মন্ত্রী উমেশ রাই। তিনি জানান, গত ১৫ বছর ধরে রানী ঝিল-সহ বড় নালাগুলি প্লাস্টিক ও আবর্জনায় বদ্ধ হয়ে রয়েছে। নিকাশি নালার পাশে অবৈধ গুমটি তৈরি করা হয়েছে। যার ফলের সংস্করণ কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

    যেখানে আর্থমুভার বা মেশিনারি ব্যবহার করে কম সময়ে কাজ করা সম্ভব, সেখানে ম্যানুয়ালি কাজ করতে সময় অনেক বেশি লাগছে। মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দেন, নিকাশি পথ আটকে অবৈধ গুমটি তৈরি হওয়ার ফলে জল নিকাশি বাধা পাচ্ছে। ফলে লক্ষ লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়ছেন। নিকাশি নালার পাশে থাকা গুমটি আগামী দু’দিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

    তা না হলে, মাইকিং করে নোটিশের পর কর্পোরেশন উচ্ছেদ করবে। এবছর কিছুটা হলেও বর্ষার জমা জল সমস্যা থেকে রেহাই মিলবে শহরবাসীর। ইতিমধ্যেই ৪ টি নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় নিকাশি নালা সংস্করণের কাজ চলছে। সেই কাজ পরিদর্শন করলেন মন্ত্রী এবং শিবপুর বিধানসভার বিধায়ক রুদ্রনীল ঘোষ।
  • Link to this news (News18 বাংলা)