শ্যামাপ্রসাদের ভিটে কিনে নেবে রাজ্য সরকার, কলকাতায় হবে ১২৫ ফুটের মূর্তি! পশ্চিমবঙ্গ দিবসে ঘোষণা
News18 বাংলা | ২০ জুন ২০২৬
পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে তারকেশ্বরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গামূর্তি দিয়ে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের তারকেশ্বরের সভামঞ্চ থেকে শুভেন্দু জানালেন, কলকাতায় বানান হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি৷ জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে কিনে নেবে রাজ্য সরকার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার তারকেশ্বরের মাটিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মনে রেখে সম্মান জানিয়ে। পশ্চিমবঙ্গ দিবস পালনে পশ্চিমবঙ্গের মাটিতে এসেছেন এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ তারিখ আত্ম বলিদান দিবস ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস পালন হবে। আগামী দিনে রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম ভিটেতে স্মৃতিসৌধ লাইব্রেরি বানাবো কলকাতায় ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি তৈরি করে সম্মান জানাবে রাজ্য সরকার।’’
পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস, ২০ জুন থেকেই শনিবার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২৩ তম কিস্তির টাকা জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হল যোজনার ২০০০ টাকা৷
দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা শুরু করা হয়েছিল ৷ এখন পর্যন্ত ২২টি কিস্তির টাকা দেওয়া হয়েছে ৷ যোজনায় বছরে ৩টি কিস্তিতে ২০০০ টাকার মোট ৬০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় ৷ এদিন ২৩তম কিস্তির টাকা জারি করা হল৷