বিনা টিকিটে ট্রেনে উঠলে, মহিলা কামরায় পুরুষ যাত্রী উঠলে, এ বার আরও কড়া হবে রেল। দিতে হবে মোটা টাকা জরিমানা। শনিবার জন বিশ্বাস বিধি (Jan Vishwas Act 2026) অনুযায়ী এ সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করেছে রেলওয়ে বোর্ড। সেখানে বেশ কিছু পুরোনো নিয়মের গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে।
১. টিকিট ছাড়া বা অবৈধ টিকিটে ভ্রমণ করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। আগে যা ছিল ২৫০ টাকা। অর্থাৎ একেবারে দ্বিগুণ টাকা গুনতে হবে।
২. অবৈধ হকারদের জরিমানা ধার্য হয়েছে ২ হাজার টাকা
৩. থুতু ফেললে, মদ খেলে বা অযথা ঝামেলা পাকালে, অশালীন ভাষা ব্যবহার করলে ১ হাজার টাকা জরিমানা। এই একই অপরাধ দ্বিতীয় বার করলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা জেল
৪. ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে ধূমপান করলে ২ হাজার টাকা জরিমানা
৫. পুরুষ যাত্রীরা মহিলা কামরায় উঠলে ২,৫০০ টাকা জরিমানা
৬. আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী সঙ্গে থাকলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা
৭. সাধারণ নিয়ম ভাঙলে বা রেলের নির্দেশ অমান্য করলে ২ হাজার টাকা জরিমানা। একই অপরাধ আবার করলে ৫ হাজার টাকা জরিমানা
যাত্রীরা যাতে নির্বিঘ্নে ট্রেনে যাতায়াত করতে পারেন, কোথাও আইন যেন না ভাঙা হয়, কোথাও কোনও বিশৃঙ্খলা যাতে না হয়, সে কথা মাথায় রেখেই পেনাল্টি স্ট্রাকচারে এই সংশোধন এনেছে রেলমন্ত্রক।