• ত্রিপুরায় মৃত্যু বাংলার BSF জওয়ানের, কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার
    এই সময় | ২১ জুন ২০২৬
  • নিহত বিএসএফ জওয়ানের দেহ এল গ্রামের বাড়িতে। মৃত বিএসএফ জওয়ানের নাম নিমাই মণ্ডল (৩৯)। তিনি ত্রিপুরায় বিএসএফের ৪২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তাঁর বাড়িতে ফোন করে মৃত্যুর খবর জানানো হয় বলে জানিয়েছে পরিবার। ২০১৬ সালে বিএসএফ-এ যোগ দিয়েছিলেন তিনি। নবগ্রাম ব্লকের কিরীটেশ্বরী গ্রামের বাসিন্দা নিমাই মণ্ডল। শনিবার, গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় তাঁকে।

    পরিবারের দাবি, তারা নিমাইয়ের মৃত্যু নিয়ে ধন্দে রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে জানানো হয় নিমাইয়ের মৃত্যু হয়েছে। পরে জানানো হয় পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তবে ঠিক কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে পরিবারের মধ্যে।

    শনিবার সকালে নিমাই মণ্ডলের মরদেহ তাঁর কিরীটেশ্বরীর বাড়িতে পৌঁছয়। ভিড় জমান এলাকার বহু মানুষ। ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগরতলা–খোয়াই জাতীয় সড়ক এলাকা থেকে বিএসএফ জওয়ান নিমাই মণ্ডলের দেহ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় তদন্ত চলছে। নিমাই মণ্ডলের পরিবারে রয়েছেন তাঁর বাবা-মা, স্ত্রী ও একটি পুত্র সন্তান এবং ভাই। এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা কিরীটেশ্বরী গ্রাম।

  • Link to this news (এই সময়)