• বাংলায় চাকরির বয়সে ছাড় নিয়ে কী বললেন মোদি?
    আজকাল | ২১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দু'দিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এ দিন তারকেশ্বরে আয়োজন করা হয় সভার। সেই সভামঞ্চ থেকেই বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। নতুন সরকারের একাধিক প্রকল্পের পাশাপাশি সকলের জন্য চাকরি সুনিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

    পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষ্যে এ দিন বিকেল ৪টে নাগাদ তারকেশ্বরের সভাস্থলে পৌঁছন মোদি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু অনুষ্ঠান। প্রথমেই জনগণের উদ্দেশে মোদির প্রশ্ন ছিল, "পরিবর্তন ভাল লাগছে তো?" তিনি বলেন, "ভোটের সময় আপনাদের আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের গ্যারান্টি দিয়েছি। বাংলার প্রতিটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন। বাংলার মা-বোনেদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়াও শুরু হয়েছে।"

    পাশাপাশি, রাজ্যে পালাবদলের পর চাকরিক্ষেত্রেও একাধিক প্রতিশ্রুতির কথা জানিয়েছে শুভেন্দু-র সরকার। সে কথা স্মরণ করিয়ে দিয়ে মোদি বলেন, " ভোটের আগেই বাংলায় চাকরির ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সে কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই মতো কাজও শুরু হয়েছে। এ ছাড়া, সম্প্রতি আয়োজিত জলকল্যাণ শিবিরের মাধ্যমেও রাজ্য ও কেন্দ্রের একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার মানুষ।"

    তাঁর বক্তব্য, "নতুন সরকার ক্ষমতায় আসতেই কথা রাখতে শুরু করেছে বিজেপি। এতদিন যে নৈরাজ্য চলছিল, তার পরিবর্তে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে।"

    তিনি জানান, এতদিন যাঁরা জনগণের টাকা লুঠ করেছে, তাঁরা নিজেরা এসে লুঠের টাকা ফেরত দেবে। রাজ্যে সিন্ডিকেটরাজের মাধ্যমে বাংলার মানুষকে যে ভাবে লুঠ করা হয়েছে, তাঁদের জেলে ভিতর ঢোকানোর কাজ শুরু হয়েছে সরকার। শুরু হয়েছে কাটমানির ভাগ পাওয়ার প্রথাও।

    উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মোদি জানান, বিকাশের নতুন অভিযান শুরু হয়েছে বাংলায়। প্রথম সিপিআইএম পরে তৃণমূল যেভাবে গর্ত বানিয়েছে সেটাকে ভরাট করার জন্য ডাবল ইঞ্জিন সরকার দ্বিগুণ গতিতে কাজ করছে। আজ এই মঞ্চ থেকে রেল কৃষি মাছ পালন নিয়ে ৮২০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হল আজ।।এই বিকাশের শুভেচ্ছা জানাই বাংলার মানুষকে।
  • Link to this news (আজকাল)