• 'কাটমানির দিন শেষ, কাজ শুরু!' পশ্চিমবঙ্গ দিবসে বাংলায় নতুন ইতিহাসের ডাক মোদির
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • কাটমানি, সিন্ডিকেট অত্যাচারের দিন শেষ৷ পশ্চিমবঙ্গ দিবসে বাংলায় এসে নতুন ইতিহাস তৈরির ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী আরও দাবি করলেন, একটা ভোটে কত পরিবর্তন হতে পারে বাংলার নির্বাচন তা দেখিয়ে দিয়েছে৷

    এ দিন তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার হাওয়ায় এখন সতেজতা রয়েছে৷ বাংলার কোনা কোনা থেকে সুগন্ধ পাওয়া যাচ্ছে৷ মনে হচ্ছে বাংলা শৃঙ্খলা মুক্ত হয়েছে৷ বাংলার গৌরবময় দিন ফিরে আসতে শুরু হয়েছে৷ আজকের অনুষ্ঠান বাংলার নতুন ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সাক্ষী৷ বাংলার গ্রামে গ্রামে মানুষের হাসিমুখ দেখা যাচ্ছে৷ আপনাদের এই আনন্দের ভাগীদার হতে আমি এসেছি৷’

    বাংলার উন্নয়নে ডবল ইঞ্জিন সরকার কাজ করছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমে বামেরা এবং তার পরে তৃণমূল যে গর্ত তৈরি করেছে তা পূরণ করতে সুপার ফাস্ট স্পিডে ডবল ইঞ্জিন কাজ শুরু করেছে৷ বিদ্যুতর গতিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ আটকে থাকা প্রকল্পের কাজ চালু হচ্ছে৷ পশ্চিমবঙ্গ দিবসের এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ৷ স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন দেখা হয়েছিল, বাংলার মনীষীরা যে পরিকল্পনা করেছিলেন, প্রথমবার সেই স্বপ্নগুলি বাস্তবায়িত হতে দেখছি আমরা৷ এই ঐতিহাসিক দিনে আমরা নতুন এবং গৌরবময় ইতিহাস সৃষ্টি করতে চাই৷ বিজেপি এবং এনডিএ সরকারের নেতৃত্বে এর জন্য বিরাট উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে৷ আজ এই মঞ্চ থেকে রেল কৃষি মাছ পালন নিয়ে ৮২০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন হলো আজ । এই বিকাশের শুভেচ্ছা জানাই বাংলার মানুষকে।’

    এর পরেই মোদি জনতার উদ্দেশে বলেন, ‘আপনাদের একটা ভোট, একটা নির্বাচন কত কিছু বদলে দিতে পারে তা বাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে৷ পরিবর্তন ভাল লাগছে তো? প্রধানমন্ত্রী আরও দাবি করেন, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আপনাদের থেকে যারা টাকা লুঠ করেছে তারা নিজেরা এসে লুঠের টাকা ফেরত দেবে। বড় বড় লুটেরা, সিন্ডিকেট রাজ বাংলার মানুষের কাছ থেকে লুঠ করেছে তাদের জেলের ভিতর ঢোকানোর কাজ শুরু হয়েছে। কাটমানির দিন শেষ, কাজ শুরু হয়েছে।’
  • Link to this news (News18 বাংলা)