• ছাত্রকে শাসন করে জেল, কোচবিহারে জামিন পেয়েই অঝোরে কান্না শিক্ষকের! পাল্টা অভিযোগ ছাত্রের বাবার
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • ছাত্রকে শাসনের অভিযোগে মামলা। আদালত থেকে জামিন পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন মাথাভাঙা হাই স্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তী। ঘটনাকে ঘিরে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা মহলে শুরু হয়েছে নানা আলোচনা। শুক্রবার মাথাভাঙা আদালত চত্বরে দেখা গেল আবেগঘন মুহূর্ত। জামিনে মুক্ত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন শিক্ষক তন্ময় চক্রবর্তী।

    সেখানে উপস্থিত সহকর্মী ও ছাত্রছাত্রীরা তাঁকে ঘিরে ধরেন। পরে মালা পরিয়ে শোভাযাত্রা করে তাঁকে স্কুলে নিয়ে যাওয়া হয়।অভিযোগ, সপ্তাহখানেক আগে নির্ধারিত সময়ের পরে স্কুলে আসা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে শাসনের নামে ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং মারধর করা হয়। এরপর ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।জামিনের পর শিক্ষক জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তিনি ভাবেননি। অন্যদিকে, তাঁর সমর্থনে আদালত চত্বরে উপস্থিত হয় একাধিক পড়ুয়া ও সহকর্মী।

    শিশুর বাবার দাবি স্কুল কতৃপক্ষ এবং শিক্ষক তাঁদের পরিবারের নামে মিথ্যাচার করছেন৷ যেভাবে স্কুলে ঢুকতে কয়েক মিনিট দেরী হওয়াতে শিশুকে অত্যাচার করেছেন শিক্ষক, তাঁকে মারা হয়েছে বলেই অভিযোগ তুলেছেন শিশুর বাবা৷ সারা ক্লাস দাঁড় করিয়ে রেখে মানসিকভাবেও অত্যাচার করা হয়েছে৷

    শিশুর বাবার আরও অভিযোগে, শিক্ষকের মারের জেরে কানের ক্ষতি হয়েছে ছাত্রের৷ কানে ভাল শুনতে পাচ্ছে না৷ শিশুর চিকিৎসা চলছে বলেও জানায় বাবা৷ আইন অনুযায়ী শাস্তি পাক অভিযুক্ত শিক্ষক, দাবি শিশুর বাবার৷
  • Link to this news (News18 বাংলা)