• প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ১, জখম ১
    এই সময় | ২১ জুন ২০২৬
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বিজেপি সমর্থকের। আজ তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সেই সভায় গিয়েছিলেন মৃত্যুন দাস ও তাঁর বন্ধু অনিল মালিক। সভা শেষে বাড়ি ফেরার পথে পুরশুড়ার বলরামপুর পীরতলা মোড়ে মোটরবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনায় মৃত্যু হয় মৃত্যুনের। আহত হয়েছেন অনিল।

    স্থানীয় বাসিন্দাদের সূ্ত্রে জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়েছিেলন দু’জনেই। তাঁদের উদ্ধার করে আঁকড়ি শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেঙেচুড়ে গিয়েছে মোটরবাইক।

    মৃত্যুনের প্রতিবেশী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়েছিলাম। ওই দুই যুবক বাইকে করে গিয়েছিলেন। সভা শেষে ফেরার সময়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বলরামপুর পীরতলায় ব্রিজে ওঠার আগেই বাসের সঙ্গে ধাক্কা লাগে।

    অন্যদিকে, শনিবার রাতে পোলবার সুগন্ধা মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, সিঙ্গুরের গোপালনগরের বাসিন্দা সুশান্ত রায়। শনিবার রাতে চুঁচুড়া থেকে সিঙ্গুরে বাড়ি ফেরার পথে সুগন্ধা মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন। সুগন্ধা মোড়ে একটি কন্টেনারের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। মাথায় হেলমেট ছিল ঠিকই, কিন্তু শরীরে আঘাত লাগে তাঁর। পুলিশ তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পোলবা থানার পুলিশ ঘাতক কন্টেনার ও সেটির চালককে আটক করেছে।

  • Link to this news (এই সময়)