• গঙ্গাবক্ষে ড্রোনের ম্যাজিক-আলোকসজ্জা! নয়া সাজে হাওড়া ব্রিজ, রইল ভিডিও
    News18 বাংলা | ২১ জুন ২০২৬
  • : যোগা দিবসকে সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন গঙ্গা বক্ষে আলোর খেলা, জেলার মানুষ সাক্ষী থাকল ঐতিহাসিক মুহূর্তের। আন্তর্জাতিক যোগা দিবস এবং পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে সেজে উঠেছে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ একইসঙ্গে গঙ্গা বক্ষে আলোর সাজ।

    হুগলি নদীর পূর্ব পাড়ে কলকাতা এবং পশ্চিম পাড়ে প্রাচীন শহর হাওড়া। দুই শহর যোগ দিবসকে সামনে রেখে দিন কয়েক আগে থেকেই যোগ অভ্যাসে বিভিন্ন স্থানে ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ। ২১ জুন বিশ্ব যোগ দিবস, রাত পোহালেই বিশ্ব যোগ দিবস পালনে কলকাতার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার আগের মুহূর্তে দুই শহরের মানুষ ভিড় জমাল গঙ্গা পাড়ে।

    শুক্রবার রাত থেকেই আলোক মালায় সেজেছে হাওড়া ব্রিজ, এরপর পশ্চিমবঙ্গ দিবস উৎযাপন সন্ধ্যায় মানুষের আরও আকর্ষণ বাড়ে গঙ্গায়। চেনা নদী অচেনা হয়ে ওঠে, আলোর মোড়কে আরও মায়াবী হয় গঙ্গা। নদীর প্রবাহমান জলে আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে। অন্যদিকে নদীর জলে ভেসে থাকা নৌকায় মিট মিট করছে রঙিন আলো। নদীর উপর দুই শহর যুক্তকারী ঐতিহ্যবাহী হাওড়ার ব্রিজ প্রতিমুহূর্তে আলোয় রঙ বদলাচ্ছে। আকাশে হাজার হাজার ড্রোন শোতে ফুটে উঠল নানা ছবি। আকাশে দেখা মিলল হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বরের মন্দির-সহ নানা দৃশ্য।

    যোগা দিবস ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট ও কলকাতার প্রিন্সেপ ঘাট পর্যন্ত এক অভিনব লঞ্চ শোভাযাত্রার আয়োজন করা হয়। সন্ধ্যার আগে থেকেই হাওড়ার বিভিন্ন ঘাটগুলিতে মানুষের উপস্থিতি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, দু’পাড় থেকে আলোকসজ্জিত লঞ্চগুলি এসে জড়ো হয় মাঝ গঙ্গায়। সে এক অপরূপ দৃশ্য চাক্ষুষ করল মানুষ।
  • Link to this news (News18 বাংলা)