• ‘২১ জুন এখন বিশ্বের সবথেকে বড় পার্বণ...’ যোগের সঙ্গে বাংলার অবিচ্ছেদ্য সম্পর্ক ব্যাখ্যা প্রধানমন্ত্রীর
    এই সময় | ২১ জুন ২০২৬
  • আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোড থেকে দেশ ও বিশ্বের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানুষে মানুষে সংযোগ তৈরির শক্তি এবং মানবতার ঐক্যের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।’ তাঁর বক্তব্যে উঠে আসে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য, বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার এবং বিশ্বব্যাপী যোগচর্চার গুরুত্ব। উন্নত ও সুস্থ ভবিষ্যৎ গঠনের জন্য যোগের চর্চাকে আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।

    ১২তম আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় মূল অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২১ জুন পৃথিবীর একাংশে সবথেকে লম্বা দিন। কিন্তু যোগ দিবস হিসেবে মান্যতা পাওয়ার পরে তাঁর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। যোগ সবাইকে জুড়ে দেয়। এখন ২১ জুন বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে। যোগ দিবস পালনে কলকাতায় আসতে পেরে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

    নরেন্দ্র মোদীর কথায়, ‘আজকের বিশ্ব সংঘাত, অনিশ্চয়তা ও মানসিক চাপের অস্থিরতার সঙ্গে লড়াই করছে। এই পরিস্থিতিতে যোগ মানুষের ভিতরের ভারসাম্য, সংযম এবং ইতিবাচক শক্তিকে জাগিয়ে তুলতে পারে।’ তাঁর কথায়, ‘যোগ আমাদের চেতনাকে জাগিয়ে তোলে এবং আরও উন্নত ভবিষ্যৎ গঠনে সহায়তা করে।’

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)