• গিরিশ পার্কে নাবালিকা অপহরণ কাণ্ডে দোষীর তিন বছর কারাদণ্ড
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৪ বছরের নাবালিকাকে অপহরণে অভিযুক্ত এক যুবককে তিনবছর কারাদণ্ডের আদেশ দিল আদালত। অভিযুক্তের নাম ধরমনাথ সোনকার। শনিবার কলকাতার নগর দায়রা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দীপ্তেন্দ্রনাথ মিত্র এই আদেশ দেন। এর পাশাপাশি দশহাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ’মাসের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলি স্বরূপানন্দ বর্মন জানান, ২০১২ সালে কলকাতার গিরিশ পার্ক থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়। পুলিশ বিবাদী বাগ থেকে নাবালিকাকে উদ্ধার করে। নাবালিকাকে নিয়ে বিভিন্ন জায়গা ঘোরার পর অফিসপাড়ায় ছেড়ে দেয় অভিযুক্ত বলে অভিযোগ। তদন্ত শেষ করে অপহরণ মামলায় চার্জশিট দেয় পুলিশ। মামলার নিষ্পত্তিতে কেটে যায় ১৪ বছর।                                                                                                              
  • Link to this news (বর্তমান)