• এন্টালিতে বৃদ্ধকে ধারালো অস্ত্রের কোপ
    বর্তমান | ২১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সন্ধ্যায় এন্টালিতে এক বৃদ্ধকে ধারালো অস্ত্রের কোপ। গুরুতর জখম বৃদ্ধ অনুপ কুমার চৌধুরী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আনন্দ পালিত রোডের একটি আবাসনে ছিলেন অনুপবাবু। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রীও। সেই সময় এক ব্যক্তি আচমকা তাঁর বাড়িতে আসেন। দু’জনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ মারা হয় অনুপকে বলে অভিযোগ। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুপের দাবি, তিনি অভিযুক্তকে চিনতে পেরেছেন।
  • Link to this news (বর্তমান)