• ভারতীয় নৌবাহিনীর হাতে ‘ত্রিফলা’, গার্ডেনরিচে দেশীয় প্রযুক্তির ৩টি যুদ্ধজাহাজ উদ্বোধন মোদীর
    এই সময় | ২১ জুন ২০২৬
  • দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি ভারতীয় যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে এই তিনটি যুদ্ধ জাহাজ নৌ সেনার হাতে তুলে দেওয়া হয়। তিনটি যুদ্ধ জাহাজ হলো– আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। গার্ডেনরিচ শিপবিল্ডার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই যুদ্ধ জাহাজগুলি।

    INS দুনাগিরি: এই জাহাজটি প্রজেক্ট ১৭এ (Project 17A)-এর পঞ্চম ফ্রিগেট এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) দ্বারা কলকাতায় নির্মিত এই শ্রেণীর দ্বিতীয় জাহাজ। শক্তিশালী ব্রহ্মস সারফেস-টু-সারফেস মিসাইল এবং মাঝারি পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম সজ্জিত।

    INS অগ্রয়: এটি হলো ভারতীয় নৌবাহিনীর একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত আর্নালা-শ্রেণির বিধ্বংসী যুদ্ধজাহাজ। এটি বিশেষ ভাবে অগভীর সমুদ্রে শত্রু দেশের সাবমেরিন শনাক্ত করতে এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি টর্পেডো, রকেট লঞ্চার এবং অত্যাধুনিক অগভীর জলের সোনার (Sonar) সিস্টেমে সজ্জিত।

    INS সংশোধক: হলো ভারতীয় নৌবাহিনীর জন্য গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) দ্বারা নির্মিত একটি অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক সার্ভে (জরিপ) জাহাজ। এটি 'সন্ধ্যায়ক' (Sandhayak) শ্রেণীর চতুর্থ ও চূড়ান্ত জাহাজ যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। উপকূলীয় ও গভীর সমুদ্রের নিখুঁত হাইড্রোগ্রাফিক জরিপ বা অপারেশন, যা সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, নেভিগেশনাল রুট নির্ধারণ এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করতে সাহায্য করে।

  • Link to this news (এই সময়)