• যোগ পূজায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
    আজকাল | ২১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক যোগ দিবসে, এবার বঙ্গে বিপুল আয়োজন। তানা তিনদিনের আয়োজনের সূচনা হয়েছে আগেই। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্ত সাক্ষী থেকেছে তার। রবিবার, ২১ জুন, রাজ্যজুড়ে পালিত হচ্ছে, ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডের বিশাল আয়োজনে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বহু খাতের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

    এদিন তাঁর বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী 'বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা' প্রধানমন্ত্রীকে যেমন তাঁর উদ্যোগ, উপস্থিতির জন্য ধন্যবাদ জানান, তেমনই তাঁর বক্তব্যে উঠে আসে বেদ-উপনিষদের কথা, স্বামী বিবেকানন্দের কথা, বঙ্গের যোগ-যোগের কথা। তিনি বলেন, 'আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকারের বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা। আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন, যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলস্রুতিতে এবার বঙ্গে যোগ, যোগ পুজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় ২ লক্ষ ৫৭ হাজার রেজিস্ট্রেশন হয়েছে। বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।' 

    সঙ্গেই তিনি বলেন, 'দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটির বেশি মানুষ এই যোগ দিবসে অংশগ্রহণ করবেন। কলকাতায় বিগত দিনের সব রেকর্ড ভেঙে, লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন।' 

    রাজ্যের 'জনতা-জনার্দন'কে প্রণাম কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ইতিহাস আমরা জানি, ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি, পশ্চিমবাংলায় হারিয়ে যাওয়া, ভুলিয়ে যাওয়া যোগকে, আন্তর্জাতিক যোগ দিবসে ফিরিয়ে দিলেন। '
  • Link to this news (আজকাল)