আজ কলকাতায় কোন কোন রাস্তা বন্ধ, বাড়ি থেকে বেরনোর আগে জানুন
আজ তক | ২১ জুন ২০২৬
শনিবার দুপুর থেকেই রাজ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে 'পশ্চিমবঙ্গ দিবস'-এর বর্ণাঢ্য অনুষ্ঠানের পর রবিবার যোগ দিবস উদযাপনের পালা। লোকভবনে রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী। এদিন সকাল সাড়ে ৬টা ২৫ মিনিট নাগাদ তিনি পৌঁছবেন রেড রোডে। এই যোগ দিবসের কর্মসূচির কারণে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোন কোন রাস্তা বন্ধ, কোনগুলি খোলা, এক নজরে দেখে নিন...
আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। কিছু রাস্তায় মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে জরুরি পরিষেবায় মিলছে ছাড়।
> শনিবার থেকেই সমস্ত গাড়ি ১১ ফারলং গেট থেকে কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ দ্বারের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
> রবিবার বেলা ১২টা পর্যন্ত মালবাহী গাড়ি এই রাস্তাগুলিকে নিয়ন্ত্রণ করা হবে।
> রবিবার বেলা ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তাগুলি দিয়ে কোনও গাড়ি যাতায়াত করবে না।
রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকাল ৬টা ১৫ থেকে ৬টা ২৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে। সাড়ে ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
অন্যদিকে, প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া NEET-UG পরীক্ষা রয়েছে। যোগ দিবস এবং এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য এদিন ভোর ৪টে থেকেই মেট্রো পরিষেবা চালু রয়েছে। বিবার সাধারণত ১৫২টি মেট্রো পরিষেবা চলে। তার পরিবর্তে মোট ২১৪টি পরিষেবা (১০৭টি আপ এবং ১০৭টি ডাউন) চালানো হচ্ছে। ১৪ মিনিট ও ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে সারাদিন।