উত্তরে রেড অ্যালার্ট! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় হলুদ সতর্কতা
প্রতিদিন | ২১ জুন ২০২৬
দক্ষিণের পাঁচ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস। ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরের কিছু জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া এই পাঁচজেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুপুর বা বিকেল নাগাদ বৃষ্টি হতে পারে কলকাতায়। মহানগরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়াতেও। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে উত্তরবঙ্গ দুর্যোগের মুখে। আজ, রবিবার পর্যন্ত জারি রয়েছে লাল সতর্কতা। ভারী বৃষ্টি চলছে একাধিক জেলায়। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।