• নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গেও দুর্যোগ, ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস; কোন জেলায় জোর বর্ষণ?
    আজ তক | ২১ জুন ২০২৬
  • রবিবার দুপুরে কালো মেঘে ঢাকল কলকাতার আকাশ। সেইসঙ্গে ঝেঁপে নামবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য  ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে সতর্কতাও। সেইসঙ্গে উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হচে চলা নতুন সপ্তাহে বাংলার ২৩ জেলায় কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

    হাওয়া অফিস কী বলছে?
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বর্ষা ঢুকেছে রাজ্যে,  ফলে বৃষ্টি হবে এখন। এরমধ্যে শুক্রবারের বৃষ্টিতে স্বস্তি পেয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এক ধাক্কায় তাপমাত্রাও নেমে গিয়েছিল বেশ কয়েক ডিগ্রি। কিন্তু তার পর থেকে আবার বৃষ্টির দেখা নেই। শনিবার ছিটেফোঁটা বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের অনেক জায়গায়।  তবে আবহাওয়া দফতর জানিয়েছিল, রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেইমতো এদিন নামল বৃষ্টি। দক্ষিণবঙ্গের  পাঁচ জেলায় ইতিমধ্যেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আকাশ কালো করে বৃষ্টি  শরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া চলায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়াতেও। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস বলছে,  রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, এবং মুর্শিদাবাদে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এবং আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।  শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    উত্তরবঙ্গেও দুর্যোগের পরিস্থিতি। আজ, রবিবার জারি রয়েছে লাল সতর্কতা। ভারী বৃষ্টি চলবে একাধিক জেলায়। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। আগামিকাল সোমবার ও আগামী মঙ্গলবার জলপাইগুড়িতে এবং সোমবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার শুধুমাত্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।

    কলকাতায় বৃষ্টি
    রবিবার সকাল থেকেই মেঘলা ছিল কলকাতার আকাশ। ঝড়বৃষ্টির সম্ভাবনাও প্রবল ছিল। এদিন ঘড়ির কাটা বেলা ১১টার ঘরে যেতেই বৃষ্টি নামে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায়। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতা ও তার আশেপাশের এলাকায় আগামী দিনগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
  • Link to this news (আজ তক)