ফিরল ভোপালের ভয়াবহ স্মৃতি! তামিলনাড়ুর একটি কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক। ভয়ংকর এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত বহু। তাঁদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা।
পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ামের কাছে ওই সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাটিতে বহু শ্রমিক কাজ করছিলেন। সেই সময় আচমকা দুর্ঘটনাটি ঘটে। ছড়িয়ে পড়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। জানা গিয়েছে, কাজ করতে করতে হঠাৎই শ্রমিকদের নাকে ঝাঁঝালো গন্ধ এসে লাগে। এরপরই অসুস্থ হয়ে পড়েন একের পর এক শ্রমিক। কেউ কেউ মাথা ঘুরে পড়ে যান, কেউ কেউ ঘটনাস্থলেই বমি করতে শুরু করেন। প্রত্যেক শ্রমিকেরই শ্বাসকষ্ট শুরু হয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]